২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিনির্বাপক স্থাপনে কম সুদে আইএফআইসি’র ঋণ

তৈরি পোশাক কারখানাসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপনে ৬ শতাংশ সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক কারখানায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ও কর্মীদের প্রাণহানির ঘটনা এ সিদ্ধান্ত নেয়ার পেছনে কাজ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঋণ পরিষদে গ্রাহকরা পাঁচ বছর সময় পাবেন বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারোয়ার।

ওই ঋণ সুবিধা পেতে উদ্যোক্তাদের ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল ব্র্যাঞ্চের রিলেশনশীপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।