২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি ফান্ড ও এক কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৭৮ লাখ টাকা মুনাফা দেখিয়েছে আলহাজ টেক্সটাইল লিমিটড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

একই সময়ে ডিবিএইচ ফার্স্ট ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড যথাক্রমে এক কোটি ৮১ লাখ এবং তিন কোটি ৬৯ লাখ টাকা লোকসান দেখিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

আলহাজ টেক্সটাইল লিমিটডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের লোকসান ছিল ৪৫ লাখ টাকা।

আর আগের অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৮১ লাখ টাকা লোকসানে ছিল আলহাজ টেক্সটাইল।

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড চলতি অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর প্রন্তিকে প্রায় এক কোটি ৮১ লাখ টাকা লোকসান করেছে।  গত অর্থবছরে এই সময়ে তাদের লোকসান ছিল ৮ কোটি ২২ লাখ টাকা।

তবে অর্থ বছরের প্রথম ৬ মসে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা মুনাফা দেখিয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গত বছরের একই সময়ে তাদের ১৫ কোটি ৯৮ লাখ টাকা লোকসান ছিল।

গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড চলতি অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর প্রন্তিকে প্রায় তিন কোটি ৬৯ লাখ টাকা লোকসান করেছে, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ কোটি ৩০ লাখ টাকা।

অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান হলেও ৬ মাসের হিসাবে প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা মুনাফা করেছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। গত বছরের এই সময়ে এই ফান্ডের ২০ কোটি ৪৭ লাখ টাকা লোকসান ছিল।