২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫% লভ্যাংশ দেবে এইচ আর টেক্সটাইল

শেয়ার মালিকদের এবার ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে এইচ আর টেক্সটাইলের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের জন্য এই  লভ্যাংশ দেয়া হবে।

আগামী ৯ মার্চ সকাল ১০ টায় ঢাকার ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের এই প্রস্তাব অনুমোদন করা হবে।

রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি।

এইচ আর টেক্সটাইল পর্ষদ গত বছর সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে আয় (ইপিএস) দেখিয়েছে ২ টাকা ৮ পয়সা। আর শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৯২ পয়সা।