নারী উদ্যোক্তাদের পুরস্কার দেবে এসএমই ফাউন্ডেশন
এসএমই খাতে (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) সফলতার জন্য নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করবে এমএমই ফাউন্ডেশন।
রোববার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ পুরস্কার প্রদান করা হবে।
ফাউন্ডেশনের জুরি বোর্ড সারা দেশের নারী উদ্যোক্তাদের মধ্য থেকে বাছাই করে বছরের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদেরকে চিহ্নিত করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এবছর নারী উদ্যোক্তাদের বর্ষসেরা মাইক্রো নারী উদ্যোক্তা, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা এবং আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হবে।
জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক, নাসিব, সকল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, সকল ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের এই কাজে সহযোগিতা করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগেও ২০০৮ ও ২০১০ সালেও নারী উদ্যোক্তাদের পুরস্কার দেয় এসএমই ফাউন্ডেশন।
