২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসসিসিএলের মুনাফা ৬৮% বেড়েছে

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএলে) তাদের প্রথমার্ধে (জুলাই ১২-ডিসেম্বর ১২) প্রায় ৪৯ কোটি টাকা মুনাফা করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় ৬৮ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।

প্রথমার্ধে বিএসসিসিএল গত বছরের তুলনায় প্রায় ২০ কোটি টাকা বেশি মুনাফা করে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২৯ কোটি টাকা।

তাদের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-জুন) তারা প্রায় ৩১ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৮ কোটি টাকা বেশি।