তিন ঘণ্টায় লেনদেন ৮৯ কোটি টাকা
সপ্তাহের শেষ দিন প্রথম তিন ঘণ্টায় ৮৯ দশমিক ৫৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে।
১১ টা ৪০ এ সূচক কিছুটা নেমে যায় ১৫ মিনিট পরই আবার বাড়তে শুরু করে। তবে বেলা ১২টার পর ওঠানামায় এগোতে থাকে সূচক।
বেলা দেড়টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৬২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৯পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত হাতবদল হয় প্রায় ৮৯ দশমিক ৫৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৭৭টির, কমে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১০ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার। সোমবার সূচক ১১ পয়েন্ট হারায়; হাতবদল হয় প্রায় ১১৯ কোটি টাকার শেয়ার।
আর মঙ্গলবার সূচকের ঘরে আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে মাত্র ১০৪ কোটি টাকার লেনদেন হয়, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বুধবার পরিস্থিতির সামান্য উন্নতি হয়, সূচকে ১৯ পয়েন্ট যোগ হওয়ার পাশাপাশি হাতবদল হয় প্রায় ১৩৪ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ দশমিক ৪৬ শতাংশ কম।
