কাতার গেছেন গভর্নর
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
ঢাকা ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার সকালে দোহার উদ্দেশে তিনি রওয়ানা দেন।
গভর্নরের প্রটোকল অফিসার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভর্নর বিশ্ব জলবায়ু সম্মেলনের ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে’ অংশ নিবেন। গভর্নর সেখানে গ্রিন ব্যাংকিং ইন বাংলাদেশ এবং ডেভেলপমেন্ট সেন্ট্রাল ব্যাংকিং ইন বাংলাদেশ শীর্ষক দুটো প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ ছাড়া পরিবেশ, উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি, কার্বন ট্রান্সফার ও কোপ-১৮সহ বিভিন্ন আলোচনায় অংশ নেবেন আতিউর রহমান।
পরিবেশ সম্মেলনের বাইরে গভর্নর কাতারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করবেন। কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।
আগামী ৮ ডিসেম্বর গভর্নরের দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএল/১৮২২ ঘ.
