ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ছুটির দিন শনিবারও করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত আলাদা দুটি নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে পে-অর্ডার ও চালানের মাধ্যমে আয়কর গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সরকারি ও বেসরকারি তফসিলি ব্যাংকের সব বিভাগীয় ও জেলার প্রধান প্রধান শাখাগুলো ২৯ সেপ্টেম্বর শনিবার খোলা থাকবে।
অন্যদিকে রাজস্ব বোর্ডের পক্ষ থেকে দেশের সব কর অঞ্চলে পাঠানো এক চিঠিতে অন্যান্য দিনের মতো শনিবারও রিটার্ন জমা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24