২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা চায় ক্ষুদ্র টেলিকম ব্যবসায়ীরা

ক্ষুদ্র টেলিকম ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন লোড ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র টেলিকম ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন লোড ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের নিবন্ধিত দোকান অথবা প্রতিষ্ঠান ছাড়া সিমকার্ড বিক্রি বন্ধ করা, রিচার্জ লোড, কার্ড ও সিমকার্ডের কমিশন বাড়ানো, বিটিআরসির নিয়মানুসারে সিম নিবন্ধন পদ্ধতি বাধ্যতামূলক করা, রিচার্জ পদ্ধতি আরো উন্নত ও সহজতর করে ভুল নাম্বারে রিচার্জের টাকা চলে গেলে তা ফেরতের ব্যবস্থা করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিটিআরসি থেকে নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ, লোডের জন্য ব্যবহৃত মোবাইল সেট বিনামূল্যে প্রদান, ব্যবসা সংকান্ত যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের মতামত নেয়া এবং আইএমইআই নম্বর ও মোবাইল সেটের ওয়ারেন্টি কার্যকর করা। সংগঠনটির সভাপতি মোজাম্মেল হোসেন সমাবেশ থেকে জানান, দাবি মানা না হলে প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান খান, পরিচালক সুজন মণ্ডল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এমএমআর/এএল/১৬৪৮ ঘ.