২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের মধ্যে আইপিও আবেদন টেলিটকের

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক পুঁজিবাজার থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে বলে সংসদে জানিয়েছেন নতুন টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক পুঁজিবাজার থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে বলে সংসদে জানিয়েছেন নতুন টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। টেলিযোগাযোগের দায়িত্ব নেয়ার দিনই সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা। অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাজার স¤প্রসারণ ও সেবা বাড়ানোর লক্ষ্যে টেলিটক পুঁজিবাজার হতে ৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে প্রাথমিক পর্যায়ের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। “আগামী অক্টোবরের মধ্যে আইপিও আবেদন ও প্রসপেক্টাস অনুমোদনের জন্য এসইসি- তে পাঠানো হবে। এসইসির অনুমোদন সাপেক্ষে প্রাথমিক শেয়ার দ্রুততম সময়ের মধ্যে অফলোড করা হবে,” বলেন সাহারা। ১০ সেকেন্ড পাল্স বাধ্যতামূলক মোল্যা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রাহকদের সুবিধার্থে সরকার দেশের সব মোবাইল কোম্পানিকে সর্বোচ্চ ১০ সেকেন্ড পাল্স নির্ধারণ বাধ্যতামূলক করেছে। ১৫ সেপ্টেম্বর থেকে সব ভয়েস কলের ট্যারিফ সর্বোচ্চ ১০ সেকেন্ড পাল্স নির্ধারণের জন্য সব মোবাইল অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে বেসরকারি মোবাইল অপারেটর তাদের অসুবিধা/আপত্তি জানিয়ে সময় চেয়ে আবেদন করেছে। “বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে,” বলেন সাহারা খাতুন। শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী গ্রামীণফোনের দেয়া তথ্য উদ্ধৃত করে বলেন, ২০০ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত বা ছাঁটাই করা হয়েছে। “বরখাস্ত প্রক্রিয়া বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা দেখা হচ্ছে,” বলেন সাহারা। ১৩ হাজার কোটি টাকা রাজস্ব এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, ২০০২ সালের ৩১ জানুয়ারিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গঠনের পর থেকে এ পর্যন্ত অপারেটর থেকে মোট ১৩ হাজার ৪৯ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে গ্রামীণফোনের রাজস্ব আদায় ৬ হাজার ২৮৪ কোটি ৯২ লাখ টাকা, বকেয়া পাওনা ৫০৯ দশমিক ২৪ কোটি টাকা। বাংলা লিংক থেকে রাজস্ব আদায় ২ হাজার ৭০৬ কোটি ৩৬ লাখ টাকা ও বকেয়া ২৭৩ দশমিক ২৪ কোটি টাকা; রবি থেকে আদায় ২২ হাজার ৭২২ কোটি ৮৯ লাখ টাকা ও বকেয়া ২৪৬ দশমিক ৬২ কোটি টাকা; সিটিসেল থেকে আদায় ৬০৪ কোটি ২৭ লাখ টাকা ও বকেয়া ৪৯ কোটি ৫৪ লাখ টাকা; এয়ারটেল থেকে আদায় ৬১৫ কোটি ৭৮ লাখ টাকা ও বকেয়া ২৪ কোটি ৫৫ লাখ টাকা এবং টেলিটক থেকে আদায় ১১৫ কোটি ২২ লাখ টাকা ও বকেয়া ৩৩ কোটি টাকা। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবার পরিকল্পনা সরকারের রয়েছে। ২০১৫ সাল নাগাদ কমিউনিকেশন ও ব্রডকাস্টিং স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম যেমন স্যাটেলাইট সার্ভিসের জন্য সম্ভাব্যতা যাচাই, বিজনেস প্ল্যান প্রস্তুতকরণ, প্রয়োজনীয় কক্ষপথ ও ফ্রিকোয়েন্সি পাওয়ার ব্যবস্থা, স্যাটেলাইট সিস্টেম ও আর্কিটেকচার নির্ধারণ, স্যাটেলাইট উৎক্ষেপণের পর তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানি গঠনের প্রস্তুতি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নাধীন। তিন বছরে ১২ হাজার ৯৪০ কর্মকর্তার এসিআর সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিন বছরে (২০০৯-২০১১) যথাক্রমে ৪৩৯৭ জন, ৪০৭৮ জন ও ৪৪৬৫ জনসহ মোট ১২, ৯৪০ জন কর্মকর্তার বার্ষিক গোপনীয় অনুবেদন জমা পাওয়া গেছে। ২০০৯ সালে ২৫৬০ জন অসাধারণ, ১৭৭৪ জন অতি উত্তম, দুজন চলতি মান ও একজন চলতিমানের নি¤েœ; ২০১০ সালে ২৫৯৭ জন অসাধারণ, ১৪০২ জন অতিউত্তম, ৭৭ জন উত্তম, দুজন চলতি মান এবং ২০১১ সালে ২৮৮৩ জন অসাধারণ, ১৪৬৫ জন অতি উত্তম, ১১৩ জন উত্তম, চারজন চলতি মান ধাপে বার্ষিক গোপনীয় অনুবেদন পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/১৯০৮ ঘ.