২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই গর্মেন্ট পণ্যসহ ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামে ৯০০ কার্টন চোরাই গার্মেন্ট পণ্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ৯০০ কার্টন চোরাই গার্মেন্ট পণ্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হেলাল উদ্দিন (২৬) ও মো. আলমগীর যথাক্রমে পটিয়া উপজেলার কুচইয়ায় গ্রামের এবং নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার বাসিন্দা। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকৃত মালামালগুলো ইয়ংওয়ান ও কমফিট গার্মেন্টের পণ্য। গোয়েন্দা পুলিশের একটি টহল দল বুধবার রাত দেড়টার দিকে কোতোয়ালি থানাধীন শেঠ বাড়ি এলাকায় কন্টেইনার মুভার থেকে মাল নামিয়ে অন্য একটি কভার্ড ভ্যানে তোলার সময় তাদের আটক করে। তিনি আরও জানান, বিদেশে রপ্তানির জন্য চারটি কন্টেইনারে করে এই দুই গার্মেন্টের মালামালগুলো বন্দরে পাঠানো হয়। তিনটি কন্টেইনার বন্দরে গেলেও একটি কন্টেইনার সেখান থেকে নিয়ে আসা হয়। এই ঘটনায় কভার্ড ভ্যান ও মালবাহী লরিটিও আটক করা হয়েছে। সকালে গার্মেন্ট কর্তৃপক্ষ মালামালগুলো শনাক্ত করে নিয়ে গেছে বলে জানান তারেক আহামেদ। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০২৪ ঘ.