২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামে যাচ্ছে ১৫৭০৩টি ট্রান্সফরমার

সারাদেশে পল্লøী বিদ্যুৎ কার্যক্রম স¤প্রসারণে ১৫ হাজার ৭০৩টি ট্রান্সফরমার কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৫৮ কোটি ৪২ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে পল্লøী বিদ্যুৎ কার্যক্রম স¤প্রসারণে ১৫ হাজার ৭০৩টি ট্রান্সফরমার কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৫৮ কোটি ৪২ লাখ টাকা। মঙ্গলবার সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। মেসার্স টেকনো ভেঞ্চার ও টিএস ট্রান্সফর্মার দুই লটে এবং মেসার্স টেকনো ভেঞ্চার ও এনার্জিপ্যাক পৃথক দুটি লটে এসব ট্রান্সফরমার সরবারহ করবে। এ ছাড়া ১১৫ কোটি ৯৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ১৫ হাজার ৬৬০ কিলোমিটার বৈদ্যুতিক তার (কন্ডাক্টর বেয়ার) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এসবিএস কেবলস এবং বিআরবি কেবলস দুটি প্যাকেজে এগুলো সরবরাহ করবে। অনুমোদন পাওয়া অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে ৪৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৯ হাজার ৪৬০ কিলোমিটার কেবল (ইন্স্যুলেটেড কন্ডাক্টর) কেনার প্রস্তাব। নুরুল করিম জানান, বেসরকারি খাতে ভেঞ্চার এনার্জি রিসোর্সেস পরিচালিত তিন বছর মেয়াদি সাড়ে ৩৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দিওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত সচিব। ভারতীয় প্রতিষ্ঠান এলএমজে ইন্টারন্যাশনাল প্রতি মেট্রিক টন ৩৪৪ ডলার দরে এসব গম সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ১৪১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ক্রয় কমিটি চট্টগ্রামের কাফকো থেকে ১০৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯৩৪ ঘ.