২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দরে তৃতীয় দিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে মঙ্গলবার তৃতীয় দিনের মতো আমদানি-রপ্তানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হিলি স্থলবন্দরে মঙ্গলবার তৃতীয় দিনের মতো আমদানি-রপ্তানি হয়নি। আমদানি-রপ্তানিকারকদের ডাকা ধর্মঘটে রোববার থেকে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর কর্তৃপক্ষের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে রোববার থেকে হিলি স্থলবন্দর কাঁচামাল আমদানিকারক গ্র“প ও সুষ্ঠু আমদানি-রপ্তানি বাস্তবায়ন কমিটি অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি আরো বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকারের দৈনিক গড়ে প্রায় দেড় লাখ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। তবে, বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাই ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সোমবার একশ ট্রাক পণ্য সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬১৫ ঘ.