ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কসহ কয়েকটি গ্র“পের নামে সোনালি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সংগঠনটি বলছে, দুর্নীতির মাধ্যমে ঋণ গ্রহণ ও প্রদানে জড়িত তথাকথিত ব্যবসায়ী-শিল্পপতি, ব্যাংকারসহ সবার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগে তাদের সমর্থন রয়েছে।
ভুয়া তথ্য-প্রমাণের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে হলমার্কসহ কয়েকটি গ্রুপের বিরুদ্ধে প্রায় তিন হাজার ৬০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।
বুধবার এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘স¤প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথাকথিত কতিপয় ব্যবসায়ী নামধারী ও কিছু দুর্নীতি পরায়ন ব্যাংক কর্মকর্তার যোগসাজশে অর্থ আত্মসাতের প্রতিবেদনে দেশের ব্যবসায়ী স¤প্রদায়ের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গভীর উদ্বেগ প্রকাশ করছে। দেশের কোনো বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও অব্যস্থাপনা কখনই কাম্য হতে পারে না।
এফবিসিসিআই অসাধু ব্যবসায়ীদের এ ধরনের অনৈতিক ও অসাধু কর্মকা-কে কোনোভাবেই সমর্থন করে না বলে মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২৩০ ঘ.
bdnews24