২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানি বাড়ার আশায় ব্যবসায়ীরা

ব্রাজিলে বাংলাদেশের পোশাক রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে আশা করছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলে বাংলাদেশের পোশাক রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে আশা করছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এ শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সংগঠনের নেতারা এ আশাবাদ ব্যক্ত করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণের জন্য বিজিএমইএ গত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে রাষ্ট্রদূতকে জানান বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “গত ২০১০, ২০১১ ও ২০১২ সালে বাজার অনুসন্ধানে বিজিএমইএর তিনটি প্রতিনিধি দল ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো ও কলম্বিয়া সফর করে বাংলাদেশের তৈরি পোশাক এর রপ্তানি বিষয়ে দেশগুলোর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।” ব্রাজিলের বাজারে দেশের তৈরি পোশাকের সম্ভাবনা এবং শুল্ক ও অশুল্ক বাধাসহ নানা প্রতিবন্ধকতার বিষয়গুলো রাষ্ট্রদূতকে জানান সিদ্দিকুর রহমান। বিজিএমইএ মনে করছে, ঢাকায় ব্রাজিলের দূতাবাস খোলার দুই বছর পর স¤প্রতি ব্রাজিলেও বাংলাদেশের দূতাবাস খোলার পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্কের উন্নতি হবে এবং রপ্তানিও বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএএইচ/২০৫০ ঘ.