২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকে নগদ সহায়তা ছাড় করায় বিকেএমইএ’র ধন্যবাদ

ঈদের আগে পোশাক খাতে ৫১২ কোটি টাকা নগদ সহায়তা ছাড় করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিকেএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে পোশাক খাতে ৫১২ কোটি টাকা নগদ সহায়তা ছাড় করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিকেএমইএ। সোমবার নিট পোশাক শিল্প মালিকদের এই সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার অর্থ মন্ত্রণালয় বিকল্প নগদ সহায়তা বাবদ ৫১২ কোটি টাকা ছাড় করেছে। ঈদের আগে নিট শিল্প মালিকরা যাতে বিকল্প নগদ সহায়তার অর্থ সময়মত পেতে পারে সেজন্য বিকেএমইএ বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে সমন্বয় রক্ষা করে চলছিল। এরই ফলশ্রুতিতে এই অর্থ ছাড় করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান ঈদের আগে বেতন-ভাতা নিয়ে কোন প্রতিষ্ঠানে যাতে কোন ধরনের শ্রম অসন্তোষ না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২১৫৮ ঘ.