২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ আগস্ট পর্যন্ত রপ্তানির পোশাক জাহাজীকরণ করা যাবে

১৮ আগস্ট পর্যন্ত ঈদের ছুটির দিনগুলোতে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রামে পৌঁছানো তৈরি পোশাক জাহাজীকরণ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 05:52 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ আগস্ট পর্যন্ত ঈদের ছুটির দিনগুলোতে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রামে পৌঁছানো তৈরি পোশাক জাহাজীকরণ করা যাবে। রোববার নৌপরিবহণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর শাখার জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ঈদের আগে পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর শাখার উপ-সচিব (বন্দর) এ এস এম মামুনুর রহমান রহমান খলিলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিজিএমইএর অনুরোধে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের যে সব রপ্তানি কন্টেইনার আগামী ১৮ অগাস্টের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে, সেগুলো ঈদুল ফিতরের আগে ১৮ অগাস্ট পর্যন্ত ঈদের ছুটির দিনগুলোতে জাহাজীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/২৩৫০ ঘ.