২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ২০ টাকার নোট বাজারে আসছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ২০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ২০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিলস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে এই নোট ছাড়া হবে, যা পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয়সহ সব তফসিলি ব্যাংকের কাউন্টারে পাওয়া যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকৃতি ভিন্ন হলেও বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ২০ টাকার নোটের রংয়ের কিছুটা সাদৃশ্য থাকায় বিভ্রান্তি এড়াতে সামনে ও পেছনের দুই পাশে হলুদ ও আল্পনার রং গাঢ় কমলা করে আবার ছাপানো হয়েছে। ১২৭ মিলিমিটার দৈর্ঘ্য ও ৬০ মিলিমিটার প্রস্থবিশিষ্ট নতুন নোটের এক পিঠে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও অপর পিঠে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের নকশা’ ছাপা হয়েছে। এর আগে প্রচলিত ২০ টাকার অন্যান্য নোটও যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/২০৫৭ ঘ.