২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচন ২১ অক্টোবর

দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ২০১২-২০১৪ মেয়াদের নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ২০১২-২০১৪ মেয়াদের নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের এক সভায় নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয় বলে সন্ধ্যায় এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন বোর্ডের সদস্য শাহেদুল ইসলাম হেলাল ও আবু বকর সিদ্দিক দীলিপ উপস্থিত ছিলেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া চাঁদা পরিশোধের শেষ তারিখ ২৩ অগাস্ট, সাধারণ পরিষদ সদস্য মনোনয়ন গ্রহণের শেষ তারিখ ২৫ অগাস্ট, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ৩০ অগাস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর এবং পরিচালক পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর। ২১ অক্টোবর পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠানের পর ২৩ অক্টোবর সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। নির্বাচনী তফসিল এফবিসিসিআই-এর সদস্য সংস্থা বরাবর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। এছাড়া এটি এফবিসিসিআই’র নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে এবং এফবিসিসিআই ওয়েবসাইট িি(.িভনপপর-নফ.ড়ৎম) -এ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৯৩৪ ঘ.