ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিজের দেশের বিনিয়োগকারীদের জন্য আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার অনুরোধ জানিয়েছে জাপান।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিআরও) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিরোইউকি ইশিগি এ অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সাক্ষাতে ইশিগি বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের বিষয়ে জাপানি বিনিয়োগকারীরা নতুন করে আগ্রহী হয়ে ওঠেছে।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী তাদের আগ্রহের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/১৯২৩ ঘ.
bdnews24