২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপে’র ঘেরাও কর্মসূচি পণ্ড

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র বিনিয়োগকারীদের অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি। এ ঘটনায় সাত ‘বিনিয়োগকারীকে’ আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র বিনিয়োগকারীদের অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি। এ ঘটনায় সাত ‘বিনিয়োগকারীকে’ আটক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জব্ধ করা অর্থ নিজেদের মধ্যে বণ্টনের দাবিতে শনিবার বেলা ১টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবন ঘেরাও করতে যায় ক্ষতিগ্রস্তরা। বাধার মুখে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা অনশন শুরু করেছে। ইউনিপে মেম্বারস ক্লাবের সভাপতি সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের জব্ধ করা ৪শ’ ১৯ কোটি টাকা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীতে মধ্যে বণ্টন করে দেওয়ার দাবিতে দুপুর ১টার দিকে প্রায় পাঁচশতাধিক বিনিয়োগকারী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে একটি মিছিল বের করে অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের জন্য রওয়ানা দেয়। মিছিলটি রমনা পার্কের এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের সংগঠনের সাধারণ সম্পাদকসহ সাতজনকে আটক করে নিয়ে যায়। পুলিশের বাধার পর বিনিয়োগকারীরা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন বলেও জানান তিনি। রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রিপাড়ায় মিছিল করে ঢোকার সময় পুলিশ ৭ জনকে আটক করেছে। কথিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র বিরুদ্ধে ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গত ৯ মে ৬ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় ১২ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়। পুলিশ ইতিমধ্যে কোম্পানির দুই পরিচালক মুনতাসির হোসেন ইমন ও জামসেদসহ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮১২ ঘ.