২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নির্মাণ এ বছরই হবে: অর্থমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগ আবারো প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ বছরই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগ আবারো প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ বছরই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। শনিবার সিলেটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিকেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ) এর উদ্যোগে সিলেট সদর উপজেলার ৬০টি গ্রামের ১৫ হাজার ঝুকিপূর্ণ মানুষের মাঝে ১৩ কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠানে মুহিত আরো বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব। এই প্রকল্পের কাজ শুরু হলে এতে বিভিন্ন উন্নয়ন সংস্থা সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।” কথিত দুর্নীতির অভিযোগে স¤প্রতি পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করে বিশ্বব্যাংক। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তারা ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে একটি চুক্তিও করেছিল। সরকার অবশ্য বরাবরই দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই ঋণ চুক্তি বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। ৭৫০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়ার পরিকল্পনার কথাও তিনি বলেন। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর বিভিন্ন ব্যক্তি ছাড়াও ব্যবসায়িক সংগঠন, বেসরকারি ব্যাংক ও বীমা কোম্পানি ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পে অর্থ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি দাবি করে অর্থমন্ত্রী বলেন, “বিশ্বব্যাংক এই প্রকল্পে দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেছে।” নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তা সরকারকে অনেক শক্তি যোগাবে বলেও তিনি মনে করেন। সরকারের উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরতে গিয়ে মুহিত উল্লেখ করেন যে, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফলে বর্তমান সরকারের আমলে দুটি ক্ষেত্রে সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে রয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া, জেলা প্রশাসক খান মো. বিলাল, জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, এসডিএফ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০৩ ঘ.