ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পাচার্যের নামের বানান শুদ্ধ করে ফের বাজারে ছাড়া হচ্ছে ৫০ টাকা মূল্যমানের নতুন নোট।
১৫ জুলাই এ নোট বাজারে আসবে বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাস দুয়েক আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত নোট বাজারে ছাড়া হলেও নোটে শিল্পাচার্য ‘জয়নুল আবেদিন’- এর নামের বানান ‘জয়নুল আবেদীন’ ছাপা হয়েছিল।
নামের নানান ভুল হওয়ায় ছাড়ার দিনই নোটটি বাজার থেকে প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনর্মুদ্রিত ৫০ টাকার নোটের অন্যান্য বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯৪৪ ঘ.
bdnews24