২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচামরিচ বেগুন পিঁয়াজ রসুন রপ্তানি নিষিদ্ধ

রোজায় সরবরাহ ঠিক রাখতে কাঁচা মরিচ, পিঁয়াজ, রসুন, বেগুন রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজায় সরবরাহ ঠিক রাখতে কাঁচা মরিচ, পিঁয়াজ, রসুন, বেগুন রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই চারটি খাদ্যপণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে। “আসন্ন রমজান মাসের বাড়তি চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঠিক রাখার স্বার্থে সরকার কাঁচামরিচ, বেগুন, পিঁয়াজ এবং রসুন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৪ ঘ.