২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই’য়ে খাদ্যমূল্য বাড়ার আশঙ্কা জাতিসংঘের

ক্রমাগত শুষ্ক আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের খাদ্যশস্য ও সয়াবিন উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় এ মাসে বিশ্ব খাদ্য মূল্য বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

মিলান, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রমাগত শুষ্ক আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের খাদ্যশস্য ও সয়াবিন উৎপাদন বাধাগ্রস্থ হওয়ায় এ মাসে বিশ্ব খাদ্য মূল্য বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এফএও’র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও শস্য বিশ্লে¬ষক আব্দুলরেজা আব্বাসিয়ান রয়টার্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্রে ফসল কাটার আগ পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্যের অস্থিতিশীলতা ঠেকানো যাবে না। আগামী কয়েকমাস খুব টালমাটাল অবস্থায় যাবে।” বিশ্ব খাদ্য সংস্থা খাদ্যশস্য, তৈলবীজ, দুগ্ধজাত খাবার, মাংস ও চিনি’র মূল্যের ওপর ভিত্তি করে খাদ্য মূল্য সূচক নির্ণয় করে থাকে। সংস্থাটি এক পূর্বাভাসে জানিয়েছে, ২০১২ সালে বিশ্বে ২ দশমিক ৩৯৬ বিলিয়ন মেট্রিক টন (২৬৪ কোটি টন) খাদ্যশস্য উৎপাদন হবে। যা পূর্ব ঘোষিত পরিমাণের চেয়ে ২৩ মিলিয়ন মেট্রিক টন কম। এছাড়া, তাদের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ বছর ভুট্টা উৎপাদন হবে ৩৫০ মিলিয়ন মেট্রিক টন যা পূর্ব ঘোষিত পরিমাণের চেয়ে ২৫ মিলিয়ন মেট্রিক টন কম। তবে ২০১১ সালের তুলনায় তা ৩৬ মিলিয়ন মেট্রিক টন বা ১১ দশমিক ৫ শতাংশ বেশি বলে জানিয়েছে সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৩ঘ.