২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগুফতা হাউজিংকে ২২ লাখ টাকা জরিমানা

পরিবেশ আইন লঙ্ঘন করে ভূমি ভরাট করায় আবাসন প্রতিষ্ঠান সেগুফতা হাউজিংকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লঙ্ঘন করে ভূমি ভরাট করায় আবাসন প্রতিষ্ঠান সেগুফতা হাউজিংকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মুনীর চৌধুরীর এই জরিমানা করেন বলে বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জরিমানার পাশাপাশি পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ঢাকার পল্লবীতে এই প্রতিষ্ঠানের প্রকল্প সম্প্রসারণ কাজ বন্ধেরও নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগুফতাকে ২০১০ সালে ৫৬ একর জমিতে প্রকল্প নির্মাণের জন্য অবস্থানগত ছাড়পত্র দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়াই গত দেড় বছরে প্রকল্পের আয়তন ১৭৪.৫৩ একরে সম্প্রসারিত করে। নিচু ভূমি ভরাট এবং সাধারণ জনগণের জমি দখলের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক গত ডিসেম্বর মাসে অভিযান চালিয়ে প্রকল্পের কাজ বন্ধ করেন। এরপর প্রকল্প এলাকায় অবস্থিত খালটিরও ভরাট বন্ধ করেন। পুরো ঘটনা তদন্ত করে বুধবার শুনানি হয়। এতে সাগুফতার পরিচালক (উন্ন্য়ন) এস এম জাফরসহ ঊর্ধŸতন কর্মকর্তারা ভবিষ্যতে পরিবেশ আইন মেনে প্রকল্পের কাজ করার অঙ্গীকার করেন বলে অধিদপ্তর জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬২৬ ঘ.