২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে নারায়ণগঞ্জে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

নারায়ণগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে নারায়ণগঞ্জে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ আলম নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় চালানো অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা স্যানেটারি পরিদর্শক মোজাম্মেল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিগুবাবুর বাজারের লোকনাথ স্টোরকে ৫ হাজার, হেলাল স্টোরকে ১০ হাজার, নিতাইগঞ্জে নূরানী স্টোর ও নাহার ফুডকে ১০ হাজার টাকা করে, জিমখানায় আলো হোটেলকে ৫ হাজার, বাদশা স্টোরকে ১০ হাজার ও চাষাঢ়ায় নিউ পপুলার ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮০৫ ঘ.