ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে উদ্ভূত পরিস্থিতির কারণ খুঁজে বের করা এবং এর সমধানের উপায় নির্ধারণে শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শ্রমিক-মালিকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তৈরি পোষাক শিল্পে শ্রমিক অসন্তোষের বিষয়ে সমাধানের উপায় বের করতে বিজিএমইএ নেতৃবৃন্দ শনিবার রাতে শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন। এসময়, এফবিসিসিআই, বিকেএমইএ এবং বিটিএমএ নেতারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লাল দেব জানান, সাক্ষাতকালে বিজিএমইএ নেতৃবৃন্দ আশুলিয়া ও কাঁচপুর এলাকার তৈরি পোশাক কারখানার পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বাড়ি ভাড়া বছরে তিনবার বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এইচএ/২৩১৩ ঘ.
bdnews24