২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে অস্থিরতা: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বার

আশুলিয়ায় পোশাক কারখানায় চলতে থাকা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক কারখানায় চলতে থাকা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম প্রধানন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। চেম্বার সচিব ওসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করেন, গত অর্থ বছরে পোশাক খাত থেকে আয় হয়েছে এক হাজার ৭৯১ কোটি ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ। স¤প্রতি আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের নামে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ৩০০ বেশি কারখানা বন্ধ থাকার কারণে দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪ মিলিয়ন ডলার। অন্যদিকে, বিশ্বমন্দার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নে ইতোমধ্যে রপ্তানির পরিমাণ যথাক্রমে ২৮ দশমিক ৪০ শতাংশ ও ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৩০ ঘ.