২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কারখানাও বন্ধের হুমকি

আশুলিয়ার পোশাক শিল্প মালিকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র কাছে কারখানার প্রতীকী চাবি হস্তান্তর করেছেন ঢাকার পোশাক শিল্প মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার পোশাক শিল্প মালিকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র কাছে কারখানার প্রতীকী চাবি হস্তান্তর করেছেন ঢাকার পোশাক শিল্প মালিকরা। এসময় তারা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের কাছে তৈরি পোশাক শিল্পে চলমান নৈরাজ্য বন্ধ ও দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে একটি স্মারকলিপি দেন। বিজিএমইএ’র সভাপতি সাংবাদিকদের বলেন, “আর যদি কোনো কারখানা আক্রান্ত হয়, তাহলে ঢাকার সব পোশাক কারখানাও বন্ধ করে দেওয়া হবে।” বেতন নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে শনিবার আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সময় পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র পক্ষ থেকে ঢাকাসহ সারাদেশের পোশাক কারখানা বন্ধের হুমকি দেওয়া হয়। ঢাকার শিল্প মালিকদের পক্ষে ফয়জুল আহসান শামীম চাবি হস্তান্তর করে বলেন, নতুন যে কোনো পরিস্থিতিতে বিজেএমইএ’র সিদ্ধান্তে তাদের সমর্থন থাকবে। আশুলিয়া বন্ধ থাকায় প্রতিদিনে হাজার কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করতে ব্যর্থ হচ্ছে দাবি করে স্মারকলিপিতে বলা হয়, ইতিমধ্যে বিশ্ববাজারের ক্রেতারা বাংলাদেশের ওপর আস্থা হারিয়ে রপ্তানির আদেশ অন্য দেশে পাঠাচ্ছে। এতে আরো বলা হয়, আশুলিয়ায় কারখানাগুলো বন্ধ থাকার কারণে দেশের সার্বিক অর্থনীতি হুমকির সম্মুখীন হওয়ায় উদ্যোক্তারা বিনিয়োগ নিয়ে শঙ্কিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/২২৩৫ ঘ.