২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরে ধর্মঘট প্রত্যাহার

ট্রাক শ্রমিকদের নৈরাজ্য, অনিয়ম ও বিশৃঙ্খলার প্রতিবাদে আখাউড়া স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:59 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক শ্রমিকদের নৈরাজ্য, অনিয়ম ও বিশৃঙ্খলার প্রতিবাদে আখাউড়া স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। রোববার থেকে বন্দরের ব্যবসায়ীরা এ ধর্মঘট করে আসছিলেন। উপজেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকের পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কাজে ব্যবসায়ীরা যোগ দেবেন।” সভায় ট্রাক শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সদরে ইউএনও’র সভাপতিত্বে সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের সুপার আবদুল হামিদ,কাস্টমসের সহকারী কমিশনার শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শেখ বুরহান উদ্দিন এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৫৩ ঘ.