২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিতে কর বাড়ছে

আগামী অর্থবছরে তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী অর্থবছর ১ দশমিক ২ শতাংশ হারে এ কর কাটা হবে বলে বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেছেন তিনি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “রপ্তাণি বাণিজ্য থেকে কিন্তু কর আদায় করাও দেশের স্বার্থে দরকার।” আগে তৈরি পোশাক খাত থেকে শূন্য দশমিক ৭০ শতাংশ এবং অন্যান্য পণ্য রপ্তানি থেকে শূন্য দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর কাটা হত। আগামী অর্থবছরে অর্থমন্ত্রী সব রপ্তানি পণ্যের ক্ষেত্রে উৎসে কর কাটার হার একই করার প্রস্তাব করেছেন। তিনি বলেন, “রপ্তানি বাণিজ্য বিকাশে লেভেল প্লেয়িং ফিল্ড আবশ্যক। এ লক্ষ্যে সব ধরনের রপ্তানির ক্ষেত্রে সমহারে অর্থ্যাৎ ১ দশমিক ২ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান করার প্রস্তাব করছি। “পাশাপাশি অন্যান্য খাতে উৎসে কর কর্তনের হার সময়োপযোগী ও যৌক্তিকীকরণের প্রস্তাব করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৩৫ ঘ.