ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় রূপসী বাংলা হোটেলে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে বৃহস্পতিবার সকাল ১১ টায় মেলার উদ্বোধন করবেন শিক্ষাবিদ প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। ৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল জানান, এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। সহ-পৃষ্ঠপোষকতায় থাকছে ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, এইচপি, স্যামসাং ও বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা ইন্টেল।
কিউবি সামার ল্যাপটপ মেলা ২০১২ এর মিডিয়া পার্টনার হিসেবে আছে , বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিওএসএন ও ওরাটর পিআর।
সামাজিক দায়বদ্ধতা থেকে মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার এবার ১১ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ২ লক্ষ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেবে বলেও তিনি জানান।
মেলায় ৬টি প্যাভিলিয়ন, ৭টি মিনি প্যাভিলিয়ন ও ৪০টি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও অ্যান্টিভাইরাস সফটওয়ার পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১৫২২ ঘ.
bdnews24