২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইন্দো-বাংলা বাণিজ্য মেলা শুরু

বাংলাদেশ ও ভারতের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্দো-বাংলা বাণিজ্য মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্দো-বাংলা বাণিজ্য মেলা। বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) আয়োজিত তিন দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, ভারতের অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবম টুকি, ত্রিপুরার বাণিজ্য ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদুত পঙ্কজ শরণ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। স্বাগত বক্তব্যে আইবিসিসিআইয়ের সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ বলেন, “সা¤প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও বাণিজ্য স¤প্রসারণ হচ্ছে। আমরা আশা করছি খুব শিগগিরই ভারতে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি ডলারে উন্নীত হবে।” তবে রপ্তানির পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশের ব্যবসায়ীরা সরাসরি বিনিয়োগ বরতে পারেন বলেও মতামত দেন তিনি। এ জন্য সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। ত্রিপুরার বাণিজ্য ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, “আমাদের রাজ্যের বড় বড় শহরগুলো ঢাকা, সিলেট থেকে ২০০ কিলোমিটারের মতো দুরত্বে অবস্থিত। শুধু যোগাযোগের অভাবে মনে হয় কতদুর।” দু দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “আগে বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ অনুমোদন দেওয়া না হলেও এখন আমরা ‘কেইস টু কেইস’ ভিত্তিতে অনুমোদন দিচ্ছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককেও বলা আছে।” বাংলাদেশে ভারতীয় দুতাবাসের সহায়তায় এ মেলায় দুদেশের ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮০১ ঘ.