২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষুদ্র ঋণে নির্ধারিত সুদের হার এই বছরই কার্যকর’

ক্ষুদ্র ঋণে সুদের হার ২৭ শতাংশ নির্ধারণ হয়েছে এবং তা এই বছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ঋণে সুদের হার ২৭ শতাংশ নির্ধারণ হয়েছে এবং তা এই বছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার জাতীয় ক্ষুদ্র ঋণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিকীকরণের পক্ষেও মত দিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, প্রতিষ্ঠাতাদের মৃত্যুর পর অনেক ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাই এভাবে প্রতিষ্ঠানগুলো যাতে বন্ধ না হয় সেজন্য এসব প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন। ক্ষুদ্রঋণে বর্তমানে উচ্চ সুদের হার এবং ঋণ দেওয়ার কাজে প্রযুক্তির ব্যবহার কম হওয়ার সমালোচনাও করেন তিনি। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত ওই সম্মেলনে ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদও বলেন, পরিবারিকভাবে ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান পরিচালিত হওয়া ঠিক নয়। ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের যে সব গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হন তারা অন্য প্রতিষ্ঠান থেকে ফের ঋণ নিতে পারেন জানিয়ে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানও এই অনুষ্ঠানে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২৩৪৫ ঘ.