২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও হবে বাজেট পরামর্শক সভা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের মধ্যেও বৃহস্পতিবার ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের মধ্যেও বৃহস্পতিবার ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এই সভায় প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি থাকবেন। ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সভার আয়োজন করেছে। এই সভার দিন আগে ঠিক হলেও বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারাদেশে বৃহস্পতিবার হরতাল ডাকে। হরতালের মধ্যে পরামর্শক সভা হবে কি না- বুধবার রাতে জানতে চাইলে এবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যাঁ, সভা হবে।” এফবিসিসিআই নেতাদের সঙ্গে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, “তারা বলেছেন হরতালের মধ্যে সভা করতে তাদের কোনো সমস্যা নেই। সে কারণেই আমরা সভাটি করার সিদ্ধান্ত নিয়েছি।” নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতে আর বেশি সময় নেই। অর্থমন্ত্রী কয়েক দিন দেশের বাইরে থাকবেন। বাজেট প্রণয়নের আগে সভাটি খুবই জরুরি। সব কিছু বিবেচনা করেই সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।” প্রতিবারই বাজেট পেশের আগে এ সভার আয়োজন করা হয়। বাজেটকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের মাধ্যমে এবিআরে সুপারিশ পাঠায়।অন্যদিকে বিভিন্ন পেশাজীবি সংগঠন সরাসরি এনবিআরে সুপারিশ পাঠায়। এ সব সুপারিশ নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ আলোচনায় যে সব সুপারিশ বেশি গুরুত্ব পায় সেগুলোকে বিবেচনায় নিয়ে বাজেট প্রস্তাব চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়। আগামী ২৭ মে বাজেট অধিবেশন শুরু হবে। আর ৭ জুন অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৩৫ ঘ.