২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী সেতু-বিমানবন্দর ফ্লাইওভার দ্রুত নির্মাণের সুপারিশ

দ্রুততম সময়ে কর্ণফুলী সেতু তেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় একটি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুততম সময়ে কর্ণফুলী সেতু তেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় একটি কমিটি। মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ফ্লাইওভারটি নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, সিডিএ চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর সমন্বয়ে কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরির বকেয়া আদায়ের জন্য বিআইডব্লিউটিএকে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নিজস্ব জায়গায় আন্তর্জাতিকমানের এক্সপোজিশন-কাম-কনভেনশন সেন্টার নির্মাণের সুপারিশ করা হয়। এ জন্য জরিপ চালাতে চট্টগ্রামের তিন জন সংসদ সদস্য এবং বিএসসি, চট্টগাম বন্দর ও নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিবের সমন্বয়ে কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৫২ ঘ.