২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাহত হচ্ছে প্রবৃদ্ধি’

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার এক সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে জলবায়ু পরিবর্তনে ‘দক্ষিণ এশিয়ার অর্থনীতিঃ অভিযোজন ও প্রভাব মূল্যায়ন’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে এশিয়া উন্নয়ন ব্যাংক, ইউকেএআইডি ও বাংলাদেশ সরকার। হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশে গতবছর ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারতো। তবে জলবায়ু পরিবর্তনের জন্য এ প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৭ শতাংশ হয়েছে। এ বছরও জলবায়ু পরিবর্তনের কারণে প্রত্যাশিত প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।” জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ও অভিযোজনে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও আন্তর্জাতিক স¤প্রদায় এখনও বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়ায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিবেশমন্ত্রী বলেন, “খরা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়াসহ জলবায়ু পরিবর্তনের সব নেতিবাচক প্রভাবগুলো বাংলাদেশের ওপর পড়বে।” এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নদীর গতিপথ ও আচরণও পরিবর্তিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর টেরেজা খো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জলবায়ু বিষয়ে তহবিল গঠনে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে জাতীয় ও আঞ্চলিক তৎপরতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন সহজ হবে না বলেও টেরেজা মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এএল/২০১৭ ঘ.