২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিবিএলে ৩ শাখায় অনলাইন ব্যাংকিং

নতুন আটটি শাখা খোলার অনুমতি পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। এ ছাড়া তিনটি শাখায় শুরু হয়েছে অনলাইন কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন আটটি শাখা খোলার অনুমতি পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। এ ছাড়া তিনটি শাখায় শুরু হয়েছে অনলাইন কার্যক্রম। রোববার এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রোববার থেকে ব্যাংকের তিনটি ব্রাঞ্চে অন লাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এ বছর জুন মাসের মধ্যে অবশিষ্ট ১৮টি শাখা অনলাইন ব্যাংকিং কার্যক্রমের আওতায় আসবে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. মো. জিল্লুর রহমান ব্যাংকের প্রধান কার্যালয়ে অনলাইন ব্যাংকিং কার্যক্রম করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল ব্যাঞ্চের প্রধান নুরুর রহমান কাদরী, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কে এম রহমতউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২৫০ ঘ.