ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে ইকোনোমিক রিপোর্টারস ফোরামের (ইআরএফ) সঙ্গে আগামী বাজেট নিয়ে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ কথা জানান।
বাজেট নিয়ে আলোচনার পর ২৮ জুন সংসদে তা পাশ হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১২৩১ ঘ.
bdnews24