২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংক থেকে আর টাকা বিনিময় নয়

এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে দেশের কার্যরত সব তফসিলী ব্যাংকের মাধ্যমে নতুন-পুরাতন টাকার নোট যোগান/বিনিময় করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে দেশের কার্যরত সব তফসিলী ব্যাংকের মাধ্যমে নতুন-পুরাতন টাকার নোট যোগান/বিনিময় করা হবে। এ তথ্য জানিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো নতুন-পুরাতন টাকার নোট যোগান/বিনিময় করা হবে না। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে থেকে বাংলাদেশ ব্যাংকের কাউন্টারের পরিবর্তে দেশের ৪৭টি তফসিলী ব্যাংকের আট হাজার শাখার মাধ্যমে সর্বস্তরের জনসাধারণের জন্য নতুন/পুনঃপ্রচলনযোগ্য নোট/ধাতব মুদ্রার যোগান/বিনিময়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে আরো বলা হয়, জনসাধারণের ব্যবসা বাণিজ্যসহ দৈনন্দিন নানাবিধ প্রয়োজনের কথা বিবেচনা করে দেশের সব অঞ্চলে ধাতব মুদ্রাসহ ভাংতি টাকা প্রাপ্তি ছেঁড়াফাটা নোট বদল প্রভৃতি সেবার পরিধি বি¯তৃত করা এবং দেশের প্রথম শ্রেণীর কেপিআইভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা সুরক্ষিত করার প্রয়োজনে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকের সব শাখার মাধ্যমে নোট/ধাতব মুদ্রার যোগান ও বিনিময় নিশ্চিত করণের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে থাকবে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/১৮৩৭ ঘ.