২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে তিন কারখানায় তালা

শ্রমিক অসন্তোষের মুখে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের একই গ্র“পের তিনটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

সাভার, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের মুখে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের একই গ্র“পের তিনটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে ‘শান্তা গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘শান্তা ডেনিম লিমিটেড’ ও ‘শান্তা ওয়াস লিমিটেড’ নামে এই তিনটি কারখানার মূল ফটকে বন্ধের নোটিস দেখতে পান। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তা গ্র“পের তিনটি কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলো। আন্দোলনের এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে ও রাতে তিনটি কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। সকালে শ্রমিকরা কাজে এসে কারখানার মূল ফটকে বন্ধের নোটিস দেখতে পায়। ‘শান্তা গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের’ প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে কারখানা ও বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার পর কোনো সুরাহা না হওয়ায় তিনটি কারখানাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বেপজা’র উপ-মহাব্যবস্থাপক আশরাফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা অযৌক্তিক দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে, তাই বাধ্য হয়ে কর্তৃপক্ষ তাদের তিনটি প্রতিষ্ঠানই বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ‘জিবি গার্মেন্টস লিমিটেডে’ প্রায় সাড়ে ছয়শ’ শ্রমিক কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোখলেছ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৫৩ ঘ.