২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সেনেগাল

বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে এখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সেনেগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে এখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সেনেগাল। রোববার রাজধানীর একটি রেস্তোরায় ঢাকাস্থ সেনেগালের রাষ্ট্রদূত এমাদাউ মোস্তফা দাইউফের সঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের এক সাক্ষাতে দাইউফ এ আগ্রহ প্রকাশ করেন। দাইউফ বলেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে। চট্টগ্রামকে এই অঞ্চলের ‘বিজনেস হাব’ উল্লেখ করে মোস্তফা দাইউফ জানান, বিভিন্ন সম্ভাবনাময় খাতে সেনেগাল বিনিয়োগে আগ্রহী। এ সময় মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, আফ্রিকান দেশসমূহের মধ্যে সেনেগাল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে বিকশিত হচ্ছে। তিনি বাংলাদেশের সিরামিকস,ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক, চামড়া ও পাটজাত সামগ্রী আমদানি করতে সেনেগালের ব্যবসায়ীদের উৎসাহিত করতে রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯৩২ ঘ.