২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইআরএফকে সহযোগিতার আশ্বাস গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নবনির্বাচিত নেতারা মতবিনিময় করেছেন। এ সময় তিনি নবনির্বাচিত নেতাদের সহযোগিতার আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নবনির্বাচিত নেতারা মতবিনিময় করেছেন। এ সময় তিনি নবনির্বাচিত নেতাদের সহযোগিতার আশ্বাস দেন। রোববার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি খাজা মাঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছির নেতৃত্বে সভায় ইআরএফ নেতারা দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতি, কৃষি, এসএমইসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা অর্থনৈতিক প্রতিবেদকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা কামনা করেন। জবাবে ইআরএফকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন গভর্নর আতিউর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সর্বশেষ পদক্ষেপ তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। ইআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে অন্যদের মধ্যে সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক শাকিলা জেসমিন, সাবেক সভাপতি মনোয়ার হোসেন, বদিউল আলম, ফিন্যান্স সেক্রেটারি আশরাফুল ইসলাম, সাইফ ইসলাম দিলাল, জীবন ইসলাম ও হাসান আরিফ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভাইজার টু গভর্নর জনাব আল্লাহ্ মালিক কাজেমী, সিনিয়র ইকোনমিক অ্যাডভাইজার টু গভর্নর হাসান জামান ও মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এএফএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২১৪৮ ঘ.