ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নতুন ভবন বৃহস্পতিবার উদ্বোধন করবেন গভর্নর আতিউর রহমান।
কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, বুধবার বিকেলে গভর্নর বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বৃহস্পতিবার সকালে সকালে তিনি বরিশাল অফিসের নব নির্মিত ভবন উদ্বোধন করবেন।
এছাড়া ওই দিন দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের সম্মেলন কক্ষে বরিশাল অঞ্চলের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান, বরিশাল চেম্বারের নেতৃবৃন্দ, অন্যান্য ব্যবসায়ী এবং এনজিও প্রধান এবং স্থানীয় সাংবাদিকগণের সঙ্গে মতবিনিময় করবেন আতিউর।
গভর্নরের সঙ্গে নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তা বরিশাল যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০০০১ ঘ.
bdnews24