২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশ সরাসরি ডায়ালের আওতায় আসবে: মন্ত্রী

বর্তমান সরকারের মেয়াদেই পর্যায়ক্রমে সারাদেশ সরাসরি নম্বর ডায়ালের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদেই পর্যায়ক্রমে সারাদেশ সরাসরি নম্বর ডায়ালের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এ ব্যবস্থা চালু হলে দেশের যে কোনো স্থানে জেলা কোড ছাড়াই সরাসরি ফোন করা যাবে। রোববার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে মুন্সিগঞ্জ সদরকে ঢাকা মাল্টি এক্সচেঞ্জের আওতায় আনার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। টেলিযোগাযোগমন্ত্রী জানান, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং টুঙ্গীপাড়াকে এর আগে ঢাকা মাল্টি এক্সচেঞ্জের আওতায় আনা হয়। আগামী ডিসেম্বরে ফোর-জি আগামী এপ্রিলের মধ্যে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের থ্রি-জি সেবা চালু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “সব অপারেটর থ্রি-জিতে চলে যাওয়ার পর আগামী ডিসেম্বরের ফোর-জি সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।” আগামী এপ্রিলে টেলিটকের গ্রাহকরা পরীক্ষামূলক ভাবে থ্রি-জি সেবা পেতে শুরু করলে টেলিটকের গ্রাহক সংখ্যা বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন টেলিযোগাযোগমন্ত্রী। স্যাটেলাইট উৎক্ষেপণে ২০১৩ ডিসেম্বরে দরপত্র মন্ত্রী জানান, দেশের প্রথম স্যাটেলাইট (উপগ্রহ) ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষপণের প্রক্রিয়ায় অংশ হিসেবে আগামী ২০১৩ সালের ডিসেম্বরে বা ২০১৪ সালে দরপত্র আহ্বান করা হবে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের কাজ শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আসা বিভিন্ন প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬১০ ঘ.