ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে রোববার জরুরি বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা ছাড়াও বন্ড মার্কেটের উন্নয়ন নিয়ে আলোচনা হবে।”
এছাড়া আর্থিক প্রতিষ্ঠান সমূহের স্থায়ী আমানতের নূন্যতম মেয়াদকাল নির্ধারন এবং আমানতের জন্য বীমা কভারেজ প্রণয়ণের বিষয়টিও নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানান আসাদুজ্জামান।
একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মেয়াদী ঋণের ওপর ব্যাংকগুলোর আরোপিত সুদের হার নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৫০৮ ঘ.
bdnews24