২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা আন্দোলনের ৬০ বছরে স্মারক নোট অবমুক্ত

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে স্মারক নোট অবমুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে স্মারক নোট অবমুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সকালে বাংলাদেশে ব্যাংকে এক অনুষ্ঠানে ভাষা সৈনিক মুর্তজা বশীর এই নোট অবমুক্ত করেন। নোটটি অবমুক্ত করার পর জানানো হয়, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফোল্ডার ও খামসহ প্রতিটি স্মারক নোট ২০০ টাকায় এবং শুধু নোট ৬০ টাকায় সংগ্রহ করা যাবে। ১৯ ফেব্র“য়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও এই স্মারক নোট সংগ্রহ করা যাবে। ‘ভাষা আন্দোলনের ৬০ বছর’ স্মারক নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সই রয়েছে। এ নোটের এক পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি, প্রতিকৃতির নিচে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কি ভুলিতে পারি’ লেখা পংক্তিমালা এবং নিচের দিকে বামে ভাষা আন্দোলনের ৬০ বছর মুদ্রিত আছে। স্মারক নোটের অন্য পিঠে পাঁচ জন ভাষা শহীদ বরকত, রফিক, শফিউর, সালাম ও জব্বারের নামসহ প্রতিকৃতি আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাষাসংগ্রামী আবদুল মতিন, সাঈদ হায়দার, কামাল লোহানী, প্রতিভা মুৎসুদ্দি, আহমেদ রফিক, ক্যাপ্টেন এম রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ইমদাদুল হক মো. মতলুব আলীসহ শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৩৫২ ঘ.