২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি মেলা

রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি নিয়ে আয়োজিত ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি মেলা-২০১২’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি নিয়ে আয়োজিত ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি মেলা-২০১২’। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। বুধবার সকালে বিটিএমএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির কথা জানান বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামিন। মেলাটির আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েসন (বিটিএমএ) এবং হংকংভিত্তিক ইয়োর্কার্স ট্রেড এবং মার্কেটিং সার্ভিস কোম্পানি লি.। লিখিত বক্তব্যে জাহাঙ্গীর বলেন, “দেশী উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির যন্ত্রের সাথে পরিচিত করতেই এ আয়োজন। এর মাধ্যমে দেশি উদ্যোক্তারা খুব সহজে প্রয়োজনীয় যন্ত্র কিনতে করতে পারবেন।” মেলায় বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, গ্রিস, দক্ষিন কোরিয়া, মালয়েশিয়া, জাপান, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৩১টি দেশের প্রায় ৬০০টিরও বেশি প্রতিষ্ঠানের ৮৫০টি স্টল থাকছে। জাহাঙ্গীর বলেন, “দেশের টেক্সটাইল মিলগুলোর তৈরি পণ্য সামগ্রীর ৮০ শতাংশ তৈরি পোষাক আকারে রপ্তানি হচ্ছে। বর্তমানে এ শিল্পটি দেশে রপ্তানিকারক এবং আমদানি পরিপুরক শিল্প হিসেবে বিবেচিত। ২০১০-১১ অর্থবছরে টেক্সটাইল থেকে আয় হয়েছে ১৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। এ খাতে দেশের প্রায় ৫০ লাখ জনশক্তি কর্মরত রয়েছে।” সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন বিটিএমএ এর ভাইস প্রেসিডেন্ট এম এ জাহের, ইঞ্জিনিয়ার আহমেদ আলী, পরিচালক সেলিম আহমেদ, আব্দুল মান্নান মিয়া প্রমুখ। বিটিএমএ ২০০৪ সাল থেকে প্রতি বছর এ মেলার আয়োজন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৭৩৫ ঘ.