২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি ডিইউজের

সাংবাদিকদের জন্য অবিলম্বে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের জন্য অবিলম্বে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ রোববার বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিক এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মীরা এখন চরম কষ্টে দিন কাটাচ্ছে। তাদের দুর্ভোগ কমাতে বর্তমানের গণতান্ত্রিক সরকার অতি সত্ত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করেন তারা। ডিইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এদিকে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ডিইউজের কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। ভোট গণনায় যান্ত্রিক ত্র“টি হয়েছে বলে পরাজিত কয়েক প্রার্থী অভিযোগ করায় এ সিদ্দান্ত এসেছে। আগামী ১০ ফেব্র“য়ারি ওই ভোট হাতে গণনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/১৯৫২ ঘ.